ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ

ads

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


পুলিশ জানিয়েছে, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে জানানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page